বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃ.ত্যু

  • প্রকাশের সময় : ২৬/১১/২০২৬ ১৩:০৮:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৫ নভেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া তিন শিশুই সন্দেহজনক হাম রোগী ছিল। তাদের মধ্যে একজনের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। অন্য দুজনের বাড়ি সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তাদের বয়স যথাক্রমে ৩ মাস ২২ দিন, ৬ মাস ও ১ বছর ৩ মাস।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২৮ রোগীর মধ্যে ৪৪৮ জন সরকারি হাসপাতালে এবং ৮০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।


সরকারি হাসপাতালগুলোর মধ্যে রোগীর চাপ বেশি সিলেটের দুটি হাসপাতালে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ৪৪ জনসহ বর্তমানে ১৮৮ জন রোগী চিকিৎসাধীন। অন্যদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নতুন ৩৬ জনসহ ভর্তি রয়েছেন ১০৭ জন। এ ছাড়া হবিগঞ্জের জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৯৪ জন।


পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪০ জন।


জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন সুনামগঞ্জে, ৯৪৬ জন। এ ছাড়া সিলেটে ৪৮৬ জন, হবিগঞ্জে ২৮৬ জন এবং মৌলভীবাজারে ১৭২। জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


এদিকে চলতি বছরে বিভাগে হাম ও সন্দেহজনক হাম নিয়ে মোট ২৩২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ১০ জন পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগী ছিলেন। বাকি ২২২ জন ছিলেন সন্দেহজনক হাম রোগী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স