বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জের আরেক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ২২:৫৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল-হুমায়ুন চত্ত্বর বাইপাস সড়কে গত শুক্রবার (২০ নভেম্বর) সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত বালাগঞ্জের যুবক মো. জাবের আহমদ (২৯) বুধবার (২৫ নভেম্বর) ভোরে মারা গেছেন।


এর আগে ঘটনার দিন সকালে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ওই সংঘর্ষে অপর মোটরসাইকেল আরোহী যুবক তুহিন আহমদ ঘটনাস্থলে নিহত হন।


নিহত তুহিন আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। আর মো. জাবের আহমদ দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম নশিওরপুর গ্রামের জমির আলীর বড় ছেলে।


মর্মান্তিক এ দুঘর্টনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত তুহিন আহমদ (২৫) ও মো. জাবের আহমদ (২৯) পরস্পর দুই বন্ধু। ঘটনার দিন গত শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে তারা আত্মীয় বাড়িতে যাবার পথে দক্ষিণ সুরমার চন্ডিপুল-হুমায়ুন চত্ত্বর বাইপাস সড়কে একটি কাভার্ড ভ্যানের সাথে দুর্ঘটনার শিকার হন। এ সময় ঘটনাস্থলেই তুহিন আহমদ নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় মো. জাবের আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয়। সেখানে প্রায় ৬দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মো. জাবের আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এদিকে, বুধবার স্থানীয় খন্দকার বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। একই দুর্ঘটনায় স্থানীয় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন : দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘ'টনায় বালাগঞ্জের যুবক নি'হত


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স