মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৬ ১৮:১৩:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস কর্তৃক আয়োজিত ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও সাড়ম্বরের সঙ্গে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।


দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, রাস উৎসবের অগ্রদূতদের সম্মাননা প্রদান, স্মারকগ্রন্থ উন্মোচন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মণিপুরী ড্রামা।অনুষ্ঠানের শুরুতে বামছাসের প্রধান উপদেষ্টা অসেম সত্যজিৎ সিংহের মাতা স্বর্গীয় অসেম পদ্মা দেবী'র স্মৃতিচারণে এক মিনিট নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানের প্রথম অধিবেশনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রথমে আলোচনা সভায় বামছাসের ৪০ বছর পূর্তির মঙ্গল কামনায় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রীতিদীপ প্রজ্বলন করেন।


রুবী জুবিলী উদযাপনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এন. এম. এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সত্যজিৎ সিংহ।


প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র  সংগীত, নৃত্য ও নাটক বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াইখোম হেমন্ত কুমার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, মণিপুরী নৃত্যগুরু ও এমকা পরিচালক এল শান্তনা দেবী, কবি, সাহিত্যিক ও নাট্যকার অহৈবম রণজিৎ, মণিপুরী একাডেমির পরিচালক কেএইচ বীরেন্দ্র, বিশিষ্ট সমাজসেবক শেরাম প্রমোদ,এম উত্তম সিংহ রতন, ময়েংবম মুকেশ এবং খোঞ্জেল মীতৈ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, 'চার দশক ধরে বামছাস শিক্ষার পাশাপাশি মণিপুরী ভাষা, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাঁরা সংগঠনটির অতীত অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর অবদানের আশা প্রকাশ করেন। রাস উৎসবকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাঁরা তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি  মণিপুরী ভাষা, সংগীত, নৃত্য ও সাহিত্যচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।'


৪০ বছর আগে রাস উৎসব আয়োজন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অগ্রদূতদের সম্মাননা প্রদান করা হয়। অগ্রদূতদের ক্রেস্ট ও উত্তরীয়  পরিধান করে সম্মাননা জানান প্রধান অতিথি। সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি ড.ওয়াইখোম হেমন্ত কুমারের পরিবেশিত গোপ নৃত্য। এমকা পরিচালক এল শান্তনা দেবীর পরিচালনায় মণিপুরী শিল্পীরা মনোমুগ্ধকর রাসাংশ পরিবেশন করেন। পরে কবি ও নাট্যকার   অহৈবম রনজিৎের নির্দেশনায় মণিপুরী নাটক পরিবেশিত হয়। নাটকের অভিনয়, সংলাপ ও সংগীতে চলমান সমাজের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের চিত্র ফুটে ওঠে। মণিপুরী ভাষা, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়নে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী হবেএমন প্রত্যাশা নিয়েই অনুষ্ঠানটি সফলতার সঙ্গে সমাপ্ত হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স