মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃ.ত্যু

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৬ ১৩:৩৪:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জনে। মারা যাওয়া তিন শিশুর সবার বয়স দেড় বছরের কম।


মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।


এদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা সাড়ে ৫ শতাধিক।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স