মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৩৮ লাখ টাকার টাকার চোরাচালান জব্দ

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৬ ১৫:৩৪:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ৪৮ ও ১৯ ব্যাটালিয়নের সদস্যরা এসব ভারতীয় চোরাচালান জব্দ করে।


বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ৪৮ ও ১৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হযেছে। 


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবি জানায়, বিছানাকান্দি, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, তামাবিল ও সংগ্রাম বিওপির সদস্যরা নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, টমেটো, কম্বল, চকোলেট, কসমেটিক্স, জুস, বিস্কুট, ফেন্সিডিল, ট্রলি ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন জব্দ করা হয়েছে।


এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।


সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে, বিজিবি-১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর ও কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা নিজেদের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ করেছে।


বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স