বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বিভাগের মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ক্লিনিক্যাল শিক্ষকদের শুভেচ্ছা প্রদান

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ২৩:৩৩:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
2

এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করায় কলেজের ক্লিনিক্যাল শিক্ষকবৃন্দকে উষ্ণ শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৫নভেম্বর) নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ১নং ফাহিম লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা.মো.শাহরিয়ার হোসেন চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো.মামুনুর রশীদ চৌধুরী।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা.এম. এফ. এম. নাজমুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার ফলেই আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল দেশের অন্যান্য স্বনামধন্য মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। এখানে নিয়মিত ক্লাস ও ওয়ার্ড কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকে।


মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানি তাঁর বক্তব্যে বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের জন্য পড়ালেখার পরিবেশ অত্যন্ত ভালো। আর এ অনুকূল পরিবেশই আজকের এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা.মোহাম্মদ জসিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।


গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা তাঁর বক্তব্যে বলেন, প্রচলিত গতানুগতিক শিক্ষাদান পদ্ধতির পরিবর্তে কীভাবে আরও যত্নসহকারে ও আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করা যায়, সে বিষয়ে তিনি নতুন শিক্ষণ পদ্ধতি ও কৌশল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা.তাহের উদ্দিন, গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা.মোমেনা খানম এবং নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সেক্রেটারি জনাব মোঃ আব্দুল ওয়াহিদ।


সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ শাহরিয়ার হোসেন চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আরও আধুনিক ও মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে একটি আধুনিক বিশেষায়িত (স্পেশালাইজড) হাসপাতাল তৈরি করা হবে। এর মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীরা আরও সহজ, সুন্দর ও কার্যকরভাবে ক্লিনিক্যাল ক্লাস ও ওয়ার্ড শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ফলে সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সুনাম ও পরিচিতি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। তিনি ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


সভায় নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক আবু আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা.মো.ওমর বিন আব্দুল আজিজ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স