শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৬ ০০:১১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর শিক্ষকতা শেষে নিজ জেলা নেত্রকোনায় বদলি উপলেক্ষ্য তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী মোস্তাকুর রহমান জাব্বিরের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পিংকি রাণী পাল। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মো. আমিরুল ইসলাম ছাড়াও সাবেক শিক্ষক মো. ওয়াজেদ আলী ও সাজিদা হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিকের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম খাঁন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আজমল হোসেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহমদ এবং শিক্ষক মৌসুমী হাবিব রুবি, সুপ্তা রাণী দাস ও তামান্না আক্তার চাঁদনী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স