মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে ভুয়া সংবাদ প্রকাশ

বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেতা,আমি আ.লীগের কর্মী : আনোয়ারুজ্জামান চৌধুরী

  • প্রকাশের সময় : ০৪/০৪/২০২৬ ০০:২৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
59

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নামে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার একটি ভুঁইফোড় ফেসবুক পেইজে রাজনীতি থেকে বিদায় ঘোষণা দিলেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শিরোনামে গুজব ছড়ানো হয়। যা সম্পর্ন মিথ্যা।ফেসবুকভিত্তিক ফ্যাক্ট-চেকারও এটিকে সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে জানিয়েছে।


সিলেট সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি কোথাও এমন কোনো বক্তব্য দিইনি বা কাউকে বলিনি।সংবাদটি মিথ্যা এবং গুজব, যা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্র।


তিনি বলেন, বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার নেতা,আমি আওয়ামী লীগের একজন কর্মী।


আনোয়ারুজ্জামান বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছি। জনগণের ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে আমি সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ থাকতে চাই।


দল এবং দেশের কঠিন এই সময়ে আমিসহ আমারমত লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মুলত আমাদের মনোবল ভেঙ্গে দেয়ার জন্যই টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে। ষতই ষড়যন্ত্র হোক আমাদের কাঙ্খিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট ইউনুস দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানে বিএনপির সরকার পরিকল্পিতভাবে একটি বিদেশি শক্তির কাছে দেশের সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছে, যা ইউনুসের নীলনকশা অনুযায়ী সাজানো। দেশ এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে—টিকা নেই, জ্বালানি তেল ও গ্যাস, বিদ্যুৎ নেই। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, বাজার অস্থিতিশীল। অচিরেই দেশের মানুষ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স