মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩/০৪/২০২৬ ১৭:৫১:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
62

সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ আব্দুল ওয়াহিদ (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পৌণে ১০টার দিকে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকার জকিগঞ্জ-শ্যাওলা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।


গ্রেফতারকৃত আব্দুল ওয়াহিদ (২৯) জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের কাপানা এলাকার মো.আব্দুর রহিমের ছেলে।


পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকার জকিগঞ্জ-শ্যাওলা রাস্তার ইমন ভেরাইটিজ স্টোরের সামনা থেকে ওয়াহিদকে গ্রেফতার করে জকিগঞ্জ থানাপুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১/৩/৪/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে জকিগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স