শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে আরও ৫১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৪/০৪/২০২৬ ১৬:০৩:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
61

সিলেট মহানগর পুলিশের সাাঁড়াশি অভিযানে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে শনিবার দুপুরে জানিয়েছে মহানগর পুলিশ।


পুলিশ জানায়, শুক্রবার ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৩৬ জনকে আটক করা হয়। যার মধ্যে নিয়মিত মামলয় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে আটক করা হয়।


পুলিশ জানায়, শুক্রবার ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে নিয়মিত মামলায় ৫ জন, মামলার পরোয়ানাভুক্ত ২জন ও মেট্রো আইনে ২৯ জনকে গ্রেফতার করা হয়। 


অপরদিকে শনিবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে আরও ১৫জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৫ জনকে মাদক সেবী, ১ জন নিয়মিত মামলার আসামি, ৫জন সন্দেহজনকএবং কোতোয়ালি থানা এলাকা থেকে আরও ৪জন হকারকে গ্রেফতার করা হয়।


এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম বলেন, পুলিশ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে আদালতে পাঠানো হয়। মহানগরীতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স