আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে মহানগরীর দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমাজসেবী মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী মাওলানা ড. এ এইচ এম সোলায়মান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আনজুমানের দাওয়া সেক্রেটারি মাওলানা অলিউর রহমান সিরাজী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকার স্থানীয় গন্যমান্য বক্তির্বগ উপস্থিত ছিলেন।




প্রতিদিন ডেস্ক



