শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সিলেটে ভ্যাট কার্যালয়ের হয়রানির প্রতিবাদে রেস্তোরা মালিকদের সভা

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০১:০৯:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, সিলেট জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত নয় ঘটিকায় সিলেট নগরীর একটি অভিজাত হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভ্যাট কার্যালয় কর্তৃক হয়রানির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি,সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পী।সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত ভ্যাট কার্যালয়ের হয়রানির প্রতিবাদে বিভিন্ন আলোচনা হয়।

আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারি মাসের ভ্যাট প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে সংগঠনের সাধারণ সভা আয়োজনের মাধ্যমে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দের মাঝে সভায় উপস্থিত ছিলেন মো.নুরুজ্জামান টিপু, মো.আমিনুর রহমান, ফয়েজ আহমদ চৌধুরী, বদরুল ইসলাম,ফজলুর রহমান জসিম, সিদ্ধার্থ দাস,জুনেদ আহমদ, আব্দুস সামাদ আজাদ, শাহান আহমদ, সালাউদ্দিন বাবলু, জালাল উদ্দিন, মো. আবদুল কাইয়ুম, বদরুদ্দোজা চৌধুরী শাফি, মো. সালাহউদ্দিন, রথীন্দ্র ঘোষ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এম এ আর


Local Ad Space
কমেন্ট বক্স