সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

অরুণ দে’র ভাইয়ের মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের শোক

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৭:২৫:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য অরুণ দে’র ভাই দেবাশীষ দে'র  মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এক শোক বার্তায় দেবাশীষ দে এর বিদায়ী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দেবাশীষ দে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের মৃত সনত কুমার দে এর ছেলে। তিনি গতকাল এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি এক সন্তান,স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স