রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সিলেটে গলা টিপে শিশুকে হত্যা করলো গর্ভধারিনী মা

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৫:৪৬:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটে গলা টিপে এক শিশুকে হত্যা করেছে তার গর্ভধারিনী মা। ঘটনাটি ঘটেছে নগরীর শাহপরাণ থানা এলাকায়। এই অভিযোগে শিশু হত্যাকারী মাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু হত্যাকারী মা আত্মসমর্পন করলে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ।

জানা যায়, সিলেট নগরীর শাহপরাণ নিপোবন এলাকার বাসিন্দা প্রবাসী সাব্বির হোসেনের স্ত্রী।

নাজমিন জাহান তার ১ বছর পাঁচ মাস বয়সী শিশুকন্যা সাবিহা হোসেনকে গলা টিপে হত্যা করে। পরে তাকে  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মা কর্তৃক শিশু কন্যাকে হত্যার খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে মা নাজমিন জাহান পুলিশের কাছে আত্মসমর্পন করে।

এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই/১১


Local Ad Space
কমেন্ট বক্স