রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সিলেটে নিয়ম নীতির তোয়াক্কা করছেনা রেস্তোরাঁগুলো

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৪:১৫:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

সিলেটসহ সারাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রামণ বড়েই চলেছে। ভাইরাসের এ ধরনটির বিস্তার রোধে সরকার দু-ধাপে বিধি-নিষেধ আরোপ করেছে। এরই ধরাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করাসহ করোনার টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। তবে সরকার ঘোষিত ওই বিধি-নিষেধ কার্যকর করা হলেও, তা মানা হচ্ছে না সিলেটের হোটেল ও রেঁস্তোরায়।

সম্প্রতি সিলেটের বিভিন্ন হোটেল-রেঁস্তোরায় দেখা যায়, কেউ এসব নিয়ম মানছে না। হোটেল-রেঁস্তোরা থেকে খাবার সংগ্রহ বা বসে খাবার গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছেনা। কিছু মানুষ এ বিষয়ে অসচেতন হলেও হোটেল কর্তৃপক্ষের আচরণ আরো উদাসীন। সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন সনদ আছে কি-না তা যাচাই করছে না হোটেল ও রেঁস্তোরা কর্তৃপক্ষ। তারা কেবল নিজেদের ব্যবসা ঠিক রাখতে ব্যস্ত সময় পার করছেন।

সিলেটের জিন্দাবাজারের পাসনী রেষ্টুরেন্টে গিয়ে দেখা যায়, রেষ্টুরেন্টের বাইরে ফেষ্টুন টাঙানো হয়েছে। বাইরের ফেস্টুন দেখে মনে হবে স্বাস্থ্যবিধি না হচ্ছে ও টিকা কার্ড ছাড়া কাউকে হয়তো ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু না ফেস্টুন শুধু নিয়ম রক্ষার্থে।সবকিছু আগের মতো চলছে।

একই অবস্থা পাঁচ ভাই রেষ্টুরেন্টে। এ রেষ্টুরেন্টে মানুষের জটলা দেখা যায়। কে টিকা কার্ড সাথে নিয়ে আসছেন আর কে আনছেন না তা দেখার কারোর সময় নেই। সবাই ব্যস্ত যে যার মতো। শুধু যে পাঁচ ভাই ও পানসী রেষ্টুরেন্ট তা কিন্তু নয়। নগরীর পূর্ব জিন্দাবাজারের পালকি রেষ্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারাগাস, মুক্তিযোদ্ধা চত্বরস্থ পানসি রেষ্টুরেন্টসহ বিভিন্ন স্থান স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

তবে পানসি রেষ্টুরেন্টের মার্কেটিং ম্যানেজার রুবেল আহমদ বলেন, বসে খাবার গ্রহণের ক্ষেত্রে হোটেল ও রেঁস্তোরার লোকদের ভ্যাকসিন সনদ দেখাতে হবে এ তথ্য অধিকাংশ লোকই জানে না। আর খাবার খেতে বা নিতে আসা মানুষজন ভ্যাকসিন সনদ সঙ্গে আনছেন না। আমরা তাদের সচেতন করছি। হোটেলে প্রবেশের ক্ষেত্রে ভ্যাকসিন সনদ দেখা হচ্ছে না কেন জানতে চাইলে রুবেল বলেন বিষয়টির ব্যাপারে আমি মালিকের সাথে কথা বলবো।

এব্যাপারে কথা হলে সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান জানান, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ভ্রামমান আদালত। জরিমানা করা হচ্ছে নিয়মিত। হোটেল মালিকরা রেষ্টুরেন্টের বাইরে সাইনবোর্ড টাঙিয়েছেন টিকা সনদ ছাড়া যাতে কেউ রেষ্টুরেন্টে প্রবেশ না করেন। তাছাড়া আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত তদারকি করছেন। যাচ্ছে তাদের সাথে কথা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স