বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

‌সিলেটে করোনায় এক দিনে গেলো দুই প্রাণ

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৩:৪৪:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একদিনে দুই জনের প্রাণহানি ঘটেছে। 

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই ২ জনের মৃত্যু হয়। তাঁরা ২ জনই সিলেট জেলার বা‌সিন্দা। এ নিয়ে বিভাগে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২১১।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৬। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৮৪।

বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০–এর ওপরে অবস্থান করছে। এর মধ্যে ২৬ জানুয়ারি শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ৪৯। ২ ফেব্রুয়া‌রি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় সে‌ই হার আরও কমে ১৫–এর নিচে এসে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৫ জনের মধ্যে সিলেট জেলার ১৬৮ জন, সুনামগঞ্জে ২৪, হ‌বিগঞ্জে ৮ ও মৌলভীবাজার জেলার ১৫ জন।

সিলেট বিভাগে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগী ১৬৪ জন।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৪


Local Ad Space
কমেন্ট বক্স