রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল খানের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ০৩:২৪:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল খানসহ নেতৃবৃন্দ।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের ঐতিহাসিক টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পবিত্র ফাতেহা পাঠ শেষে তারা বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করনে।

এসময় উপস্থিত ছিলেন- লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক মো. আয়াছ, দয়ামীর ইউপি যুবলীগের সভাপতি জাহির আহমদ মোহন, গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ হাসান কাজল, খুলনা যুবলীগ নেতা হাবীব আহমদ, মো. খোকন কাজী, রুকন কাজী প্রমুখ।

এসময় যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি। তার ডাকে পাকিস্তানের শোষক গোষ্ঠীর হাত থেকে মুক্তি পেতে জাতি র্ধম-বর্ণ নির্বিশেষে এ দেশের কৃষক-শ্রমিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল।

তারা বলেন,জাতির পিতার সমাধিতে এসে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানালাম এবং মহান রবের কাছে জাতির পিতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি

এছাড়াও বাংলার সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ জীবীত সকলের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও দোয়া করলাম।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স