মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সিলেটে কুকুরে খাচ্ছিল নবজাতকের মরদেহ

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২২ ১১:৫৯:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ পড়েছিল ডাস্টবিনের পাশে। অপরিপক্ক নবজাতকের মরদেহটি নিয়ে টানাটানি করছিল কুকুর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মরদেহটি উদ্ধার করেছে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, মঙ্গলবার বিকেলে নগরের কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশে ডাস্টবিনের পাশে সদ্য ভূমিষ্ঠ অপরিপক্ক মেয়ে নবজাতকের মরদেহ কুকুরকে খেতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

পরে থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল্লাহ সংঙ্গীয় পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এলাকাবাসীর ধারনা মৃত অপরিপক্ক নবজাতকের দেহ কে বা কারা রাতের বেলায় ডাস্টবিনে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

এ বিষয়ে শাহপরান (র.) থানার সাধারণ ডায়েরি (নং-৩৬৯) করা হয়েছে। ঘটনার তদন্তক্রমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স