সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার চারখাই বাজারে বিক্ষুব্দ নেতাকর্মীরা মিছিল ও পথসভা করেছেন।
বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা লিটন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শওকত হোসেনের পরিচালনায় অনুষ্টিত পথসভায় বক্তব্য রাখেন-করিম আহমদ, রাজু আহমেদ, হান্নান আহমেদ, মিঠুন ইসলাম চৌধুরী, শামিম আহমদ, দেলোয়ার হোসেন, সাইদী আহমদ, জব্বার হোসেন্ রুহেল আহমদ, আব্দুল কাইউম, নজরুল শেখ, সেলিম আহমদ, জামিল হসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এই অবৈধ কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে। এর আগে চারখাই বাজারে এক মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র থেকে সিলেট সেচ্ছাসেবকদলের ৯টি ইউনিট কমিটি ঘোষণা দেওয়া হয়।




প্রতিদিন ডেস্ক



