বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আ'লীগ নেতার ভাই

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ১০:০১:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দে (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দেবাশীষ দে হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য অরুণ দের বড় ভাই।

জানা যায়, দেবাশীষ দে মঙ্গলবার সন্ধ্যায় মটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়িতে আসার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের হেলালপুরের ড্রিমল্যান্ড পার্কের রাস্তার সামনে আসামাত্র অপর দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এসময় তিনি মটরসাইকেল থেকে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার চিকিৎসা জন্য সিলেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য অরুন দে।


সিলেট প্রতিদিন / ইকে/এসএ


Local Ad Space
কমেন্ট বক্স