হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২১-২২ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কুন্ডুর পাড় হাওরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হকের সভাপতিত্বে ও উপসহকারি কৃষি কর্মকর্তা মহিবুর রহমানের সঞ্চালণায় কৃষাণ-কৃষাণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপপরিচালক কাজী মুজিবুর রহমান, জেলা প্রশক্ষিণ অফিসার মো. আশেক পারভেজ, সিলেট জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার ও হবিগঞ্জের অতিরিক্ত উপপরিচালক নয়ন মনি সূত্র ধর।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান বলেন, সরিষা হচ্ছে একটি অর্থকরি ফসল। তাই ইরি-বোরো ও রূপা আমনের পাশাপাশি কৃষককে সরিষা চাষ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কৃষকদেরকে সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরিষা চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন সরিষা চাষ করে দ্রুত স্বাবলম্বী হওয়া যায়।




বানিয়াচং প্রতিনিধি



