সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগের’ উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০৪:৩০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি স্কুল মাঠে ‘টি-২০ ক্রিকেট লীগ ২০২২’-এর উদ্বোধন করা হয়।

কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, বিশিষ্ট ফুটবলার কাবুল পাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় ইউনিয়ন ক্লাব কর্মধা বনাম বয়েজ ক্লাব দানাপুর অংশগ্রহণ করে।

‘টি-২০ ক্রিকেট লীগের টুর্নামেন্টে’ মোট ৪০টি দল অংশগ্রহণ করছে বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটিসূত্রে জানা গেছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স