রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নগরীতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে অভিযান: মামলা, জরিমানা

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ০১:৫১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট নগরীতে অবৈধ পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামান আদালত ফুটপাতে পন্য পসরা সাজিয়ে জনচলাচলে বাঁধা এবং সড়কে বেআইনিভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

এসময় তাদেরকে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত ও সড়কে গাড়ি পার্কিং বন্ধে সচেতনতামূলক প্রচারনা করা হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স