রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ

  • প্রকাশের সময় : ০৮/০২/২০২২ ১১:৫৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
61

গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জে এক গৃহবধূকে (৩৮) অপহরণ করে গণধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম মামলা ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার পর গত রোববার রাতে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক লিলু মিয়া (৫৫) শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে উপজেলার পনাইরচক গ্রাম থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা দুই রাত আটকে ঐ গৃহবধূকে গণধর্ষণ এবং অমানবিক নির্যাতন করে ফেলে রেখে যায়। এরপর ১৬ জানুয়ারি সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধূকে পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে উলঙ্গ ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান।

পরে পরিবারের সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স