শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ঘরের মাঠেও খুলনার কাছে ধরাশায়ী সিলেট

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৯:৪৫:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

এবারের বিপিএলে সিলেটের শনির দশা আর কাটছেনা। বারবার পরাজয় বরণ করতে হচ্ছে তাদের। ঘরের মাঠেও তারা সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। ১৫ রানে আত্মসমর্পণ করতে হয়েছে তাদের টাইগার্সদের কাছে।

সোমবার সন্ধ্যায় সিলেট পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরুর দিকে ভালোই চেপে ধরেছিল টাইগার্স ব্যাটারদের। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় খুলনা টাইগার্স।

সৌম্য- আর মুশফিক ঝড়ে তারা মোট সংগ্রহ ১৮২ রান। এরমধ্যে মুশফিক করেছেন  ৩৮ বলে ৬২ আর সৌম্যর সংগ্রহ ৬২ বলে ৮২ রান।

জবাব দিতে নেমে সিলেট সানরাইজার্স সে অর্থে জয়ের কোন সম্ভাবনাই জাগাতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে।

ধুঁকতে ধুঁকতে শেষের দিকে মুসাদ্দিকের সুবাদে দলীয় সংগ্রহটা মোটামুটি একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পেরেছে তারা, ১৬৭/৬।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স