শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ধুঁকছে সিলেট, জয়ের পথে খুলনা

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৯:২৫:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

 ধুঁকছে সিলেট। সময় গড়ানোর সাথে সাথে লক্ষ্য কঠিন হয়ে পড়ছে। আরেকটি হারের মুখোমুখী হওয়া এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

বাংলাদেশ প্রিমিয়ারলীগের সিলেট পর্বে সোমবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট সানরাইজার্স ও খুলনা টাইগার্স।

শুরুতে সিলেটের বোলাররা দারুন  চেপে ধরেছিলেন খুলনার ব্যাটারদের। তবে সময়ের সাথে সাথে খুলনা নিজেদের সামলে নিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ১৮২ রানের একটি চ্যালেঞ্জং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়।

জবাব দিতে নেমে সিলেট সানরাইজার্স মোটামুটি ধীর গতীতৈ এগুচ্ছে। সামান্য ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেছেন ৪ ব্যাটসম্যান। 

রাত সোয়া ৯টার দিকে আবারও সিলেটের আরেকটি উইকেটের পতন হয়। এসময় সিলেটের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৪।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সিলেটের আরেক উইকেটের পতন হয়েছে। ব্যক্তিগত মাত্র দুই রানেই ফিরে গেছেন অলক কাপালী। ক্রিজে আছেন ১৮ বলে ৩৩  রান করা মুসাদ্দিক ও শূণ্য রানে আলাউদ্দিন।

আর সিলেটকে জিততে হলে তুলতে হবে ১০ বলে ৪৭ রান। মানে সময়ে সময়ে সিলেটের জয়টা হীমালয় ডিঙানোর মতো অবস্থায় চলে গেছে।



সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স