শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

আল্লামা হবিবুর রহমানের জানাজা মঙ্গলবার

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৯:০৬:১৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

সিলেটের জকিগঞ্জ উপজেলার রারাই গ্রাম নিবাসী, দেশবরেণ্য আলেম, বহু গ্রন্ত প্রণেতা, অসংখ্য আলেম উলামার শিক্ষক, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন)।

তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী এবং হাজার হাজার ছাত্র রেখে গেছেন।

মরহুমের জানাযা মঙ্গলবার বিকেল ৩টার সময় থানাবাজার সংলগ্ন উত্তর মাঠে অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত আলেমের ইন্তেকালে জকিগঞ্জ তথা সিলেটে শোকের ছায়া নেমে আসে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স