কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় দেড়শতাধিক অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, 'থানা পুলিশের পক্ষ থেকে ক্রয় করা দেড় শতাধিক কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি ঘুরে দুঃস্থদের মাঝে আমরা কম্বল তুলে দিয়েছি। দুঃসময়ে অসহায়দের পাশে দাড়ানো সকলের দায়িত্ব।'




কুলাউড়া প্রতিনিধি



