জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম।
স্থগিত হওয়া গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
পঞ্চম ধাপের নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে ব্যালট বাক্স ছিনতাইর ঘটনা ঘঠেছে এই কেন্দ্রে।
সেদিন প্রকাশ্যে নৌকার প্রার্থীর পক্ষে তার ছেলে ব্যালট বাক্স ছিনতাই করে পাশের একটি পুকুরে নিক্ষেপ করে। এক পর্যায়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সোমবার ( ৭ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত নির্বাচন, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙখলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় এদিন আর কোন অঘটন ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল কম।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ ভোটকেন্দ্রে মোট ভোটার ১৮৪১। এরমধ্যে ভোটা দিয়েছেন ৯৬৪ জন।
গননা শেষে প্রিসাইডিং অফিসার বিনয় ভূষণ দাস কেন্দ্রেই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে রফিকুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ভোট। তিনি ৯ ওয়ার্ডে মোট ৪ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
তার কাছাকাছি আছেন স্বতন্ত্রের ব্যানারে বিএনপি প্রার্থী হাসান আহমদ। তিনি গণিপুর কেন্দ্রে ভোট পেয়েছেন ২শ ১৩টি। ৯ ওয়ার্ড মিলিয়ে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ২০৩ টি।
এ ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন শিহাব উদ্দিন। আর সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাহিমা জান্নাত। এদিকে ফলাফল ঘোষণার আগে চেয়ারম্যান প্রার্থী হাসান আহমদ নির্বাচন প্রত্যাখান করেছেন।
নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে সম্প্রতি হাইকোর্টে সুলতানপুরের ৯ ওয়ার্ডের নির্বাচন বাতিল চেয়ে রিট দাখিল করেছিলেন সদস্য প্রার্থী আব্দুল খালিক।
গত ৩১ জানুয়ারি রিট শুনানী হয়। ৩ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের দ্বৈত বেঞ্চ নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে আদেশ দেন।
সোমবার বিকেলে রীটকারী আব্দুল খালিক উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হাইকোর্টের আদেশ কপি দাখিল করেছেন। তবে এরমধ্যে সুলতানপুর ইউপির গনিপুর কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



