অধিনায়ক পরিবর্তন হয়েছে, কিন্তু সিলেট সানরাজার্সের পারফর্ম্যান্স যেন পরিবর্তন হবার নয়। নেতৃত্ব পেয়েই বল টেম্পারিং করে ৫ রান জরিমানা গুণেছেন রবি বোপারা। তার উপর সৌম্য সরকার-মুশফিকুর রহিম সিলেটের বোলারদের তুলোধুনো করে খুলনাকে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং স্কোর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট।
আগে ব্যাটিং করতে নেমে সৌম্য-মুশফিকের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান করে খুলনা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ৪ উকেট হারি ৮৮ রান তুলতে সক্ষম হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



