মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি।
এর আগে এই টুর্নামেন্টের নির্ধারিত সময় ছিল ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি। সেই সময়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিস্থিতিসহ নানা কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বেড়ে যাওয়ায় টুর্নামেন্টটি স্থগিত ঘোষনা করা হয়।
বর্তমানে সার্বিক দিক বিবেচনায় স্থগিত এই খেলাটি ফের শুরু করার ব্যাপারে ইমজা সিদ্ধান্ত গ্রহন করায় খেলা পরিচালনা কমিটি নতুন সময়সূচি অনুযায়ি খেলা সম্পন্নের উদ্যোগ নিয়েছে।
সুরমা - কুশিয়ারা দুটি গ্রুপে অনুষ্ঠিতব্য খেলার প্রথম দিনে ১৩ ফেব্রুয়ারি যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেগুলোর সময় সূচি হলো:
নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম এশিয়ান টিভি(সময়: ৯.৩০)।
সিলেট প্রতিদিন বনাম বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ(১০.৪০)।
শুভ প্রতিদিন বনাম চ্যানেল আই-সিলেট টিভি(১১.৫০)।
শ্যামল সিলেট বনাম ডিবিসি নিউজ-সিলেট টু-ডে(বেলা ১টা)।
এশিয়ান টিভি বনাম চ্যানেল আই-সিলেট টিভি (২.৩৫)।
বাংলাদেশ প্রতিদিন-সিলেট ভিউ বনাম ডিবিসি নিউজ-সিলেট টু-ডে(৩.৪৫)।
দ্বিতীয় দিন ১৪ ফেব্রুয়ারির ৬টি খেলায় মুখোমুখি হবে:
ডিবিসি নিউজ-সিলেট টু-ডে বনাম সিলেট প্রতিদিন (৯,৩০)।
নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম শুভ প্রতিদিন (১০.৪০)।
শ্যামল সিলেট বনাম বাংলাদেশ প্রতিদিন সিলেট ভিউ (১১.৫০)।
নিউজ টোয়েন্টিফোর-সিলেট ভয়েস বনাম চ্যানেল আই-সিলেট টিভি (১ টা)।
সিলেট প্রতিদিন বনাম শ্যামল সিলেট (২.৩৫)।
এশিয়ান টিভি বনাম শুভ প্রতিদিন (৩.৪৫)।
১৫ ফেব্রুয়ারি দুটি গ্রুপের চ্যাম্পিয়ন রানারআপ নিয়ে ১ম সেমি ফাইনাল (১০টা) এবং দ্বিতীয় সেমি ফাইনাল (১১.১০) অনুষ্ঠিত হবে । একই দিন বিকাল ৩টায় হবে ফাইনাল।
আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই খেলায় নিবন্ধিত গনমাধ্যম প্রতিষ্ঠানের নামে মোট ৮টি দল অংশ গ্রহন করছে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।অংশগ্রহনকারী দলগুলোর প্রতি খেলা শুরুর আধাঘন্টা আগে মাঠে আসার অনুরোধ জানানো হয়েছে।




প্রতিদিন ডেস্ক



