শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

আশেক এলাহীর জামিন আবেদন ফের নামঞ্জুর

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০৩:০৫:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার অন্যতম আসামী বরখাস্তকৃত এএসআই আশেক এলাহীর জামিন ফের না মঞ্জুর করেছেন আদালত।

৭ ফেব্রুয়ারি, সোমবার শুনানির দিনে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাটিস্ট্রেট আবদুল মোমেনের আদালতে আসামীপক্ষের আইনজীবী আশেক এলাহীর জামিন চাইলে তার জামিন তা নামঞ্জুর করেন বিচারক।এছাড়াও মামলার পলাতক আসামি নোমানের মালামাল ক্রোকের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ না করায় আজও শুনানি হয়নি।

বাদিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও গেল বছরের ১৫ সেপ্টেম্বর আশেক এলাহীর পক্ষে আদালতে জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। সেদিনও জামিন নামঞ্জুর করেছিলেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য; গেল বছরের ২২ ডিসেম্বর রায়হান আহমদ হত্যা মামলায় পলাতক আসামি নোমানের অনুপস্থিতিতে বিচার শুরুর বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম। এর আগে আদালতের নির্দেশে পলাতক নোমানের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে কোনো মালামাল পায়নি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক আবুল মোমেন রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে নোমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চার্জশিটভুক্ত ছয় আসামির মধ্যে নোমান ছাড়া সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ অক্টোবর ভোররাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার যুবক রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করা হয়। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ১২ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশের হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে চলে নানা কর্মসূচি। হত্যাকাণ্ডের পর চলতি বছরের ৫ মে আলোচিত মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়।

অন্য অভিযুক্তরা হলেন এএসআই আশেক এলাহি, কনস্টেবল মো: হারুণ অর রশিদ, টিটু চন্দ্র দাস, ফাঁড়ির টুআইসি এসআই (সাময়িক বরখাস্ত) মো: হাসান উদ্দিন এবং স্থানীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। তাদের মধ্যে নোমান পলাতক।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স