শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সিলেটে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

  • প্রকাশের সময় : ০৭/০২/২০২২ ০১:০৯:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সিলেট পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস।

সোমবার ‍দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  কুমিল্লা ভিক্টোরিয়ানস। টেবিল পয়েন্টের শীর্ষ উঠার লড়াইয়ে মাঠে নামছে দুই দল। আর এই লড়াইয়ে নামার আগেই দুই দলেই এনেছে খেলোয়াড়দের পরিবর্তন। দুই দলেই দুইটি করে পরিবর্তন হয়েছে।

কুমিল্লা দলে ফাফ ডু প্লেসি ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় এসেছেন করিম জানাত ও মুমিনুল হক।

অন্যদিকে বরিশালে দুইটি পরিবর্তনই দেশি ক্রিকেটারদের। একাদশে এসেছেন নাইম হাসান ও জিয়াউর রহমান। জায়গা হারিয়েছেন শফিকুল ইসলাম ও ইরফান শুক্কুর।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদি হাসান রানা ও নাইম হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, সুমন খান, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি ও করিম জানাত।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স