ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ চলছে সিলেট বিভাগের ৮টি ইউনিয়নে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
সিলেট ও সুনামগঞ্জের ৮টি ইউনিয়ন হলো- সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরি ইউনিয়ন।
সিলেটের একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটকেন্দ্রে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে।
জানা যায়, নিজপাট ইউনিয়নের নির্বাচনে মোট ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। ইউনিয়নের ৯টি কেন্দ্রে ৭২টি কক্ষে ২১ হাজার ৬ শত ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে ১২ হাজার ৩ শত ৩৮ জন পুরুষ এবং ৯ হাজার ৬ শত ৩৬ জন মহিলা।
সুনামগঞ্জের সাতটি ইউনিয়নের ভোটার সংখ্যা ১লাখ ৪২ হাজার ৫৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ১২৭জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৮ জন। ইউনিয়নগুলোর মোট ৭১টি কেন্দ্রে এক সঙ্গে ভোট গ্রহণ চলছে। সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৩ জন এবং নারী সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




প্রতিদিন প্রতিবেদক



