শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ১০:১১:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

হবিগঞ্জের বানিয়াচংয়ে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বরণ ও সাবেক চেয়ারম্যানদের বিদায় স্মারক প্রদান করেছে উপজেলা পরিষদ।

রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাস।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ শামসুল হক, মিজানুর রহমান খান, মো. রেখাছ মিয়া, আব্দুল আহাদ মিয়া, মঞ্জু কুমার দাস প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স