শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

রাত পোহালেই নির্বাচন সিলেটের আট ইউনিয়নে, প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৯:০১:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সারাদেশে চলছে ব্যাপক ভোট উৎসব। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে উৎসব। অবশ্য কিছু কিছু সহিংসতার ঘটনাও ঘটে।  এবার সারাদেশে দফায় দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারবাহিকতায় সপ্তম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সোমবার ( ৭ ফেব্রæয়ারি )। সিলেট বিভাগের ৮ উপজেলাসহ এই ধাপে সারাদেশে মোট ১৩৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই ৮ইউনিয়নের মধ্যে ৭টিই হাওরাঞ্চলখ্যাত সুনামগঞ্জ জেলার। একটি সিলেট জেলার। সুনামগঞ্জের ইউনিয়নগুলোর অবস্থান আবার তাহিরপুর উপজেলায়।

এ উপজেলার  শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ, বাদাঘাট, তাহিরপুর সদর ও বালিজুরী ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৪টায়।

 সিলেটের একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এবারও অন্যান্য বছরের  মতো উৎসবমুখর পরিবেশেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সহিংসতার ঘটনা ঘটলেও তা নির্বাচনে তেমন একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

তবে ষষ্ঠধাপে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সিলেট জেলার দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত মারুফ নামক এক যুবক পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন।

এ শোক এখনো কাটিয়ে উঠতে পারছেন না সিলেটবাসী। কথায় কথায় এবারের নির্বাচনে উল্লেখযোগ্য আরও কয়েকটা ঘটনার সাথে সাথে এই ঘটনাও উচ্চারণ হচ্ছে। চলছে স্থানীয়দের কঠোর সমালোচনা।

সোমবারের নির্বচনেও সেরকম কোন ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সচেতন মহল। তাদের মতে, হাওরাঞ্চলের ইউনিয়নগুলোর যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়, সেহেতু নির্বাচন কমিশন এবং প্রশাসনের বাড়তি সতর্ককতা প্রয়োজন। তা নেয়া হচ্ছে বলেও নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স