শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন লুৎফুর

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৭:০১:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান। আজ রবিবার(৬ ফেব্রুয়ারী) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেওয়া হয়।

লুৎফুর রহমানকে পাঠানো পত্রে নাসির উদ্দিন খান উল্লেখ করেন, ‘গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সংসদ আপনাকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’

উল্লেখ্য,গত শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ২০মিনিটের সময় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪২ সালের ১৭ জুলাই গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। শিক্ষা জীবনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সক্রিয় ছাত্র রাজনীতি করেন। আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদের মতো জাতীয় নেতারা ছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধা।

ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইকবাল আহমদ চৌধুরী ২০০৪ সালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন।

আমৃত্যু সে দায়িত্ব পালন করে গেছেন। তিনি স্কাউটসে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রৌপ্যপদক লাভ করেন।শেয়ার করুন


সিলেট প্রতিদিন / এলএস


Local Ad Space
কমেন্ট বক্স