শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৬:৫৩:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

মৌলভীবাজারের কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাউনি এলাকায়  বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন।  

তারা হলেন কুমিল্লার মো. বুলবুল ও হবিগঞ্জের মো. ফখর উদ্দিন। তারা উভয়ই বাংলাদেশ পাওয়ার গ্রিড লিমিটেড'র কুলাউড়া এলাকার টেকশিয়ান হিসেবে ছিলেন। 

জানা যায়, মোটরসাইকেল করে কুলাউড়া থেকে মৌলভীবাজারে যাচ্ছিলেন ঐ দুই আরোহী। যাওয়ার পথে লোহাইউনি এলাকায় পৌঁছার পর কুলাউড়াগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। 

পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স