শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শাবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা আমিনা পারভীন

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৬:৩৭:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গত ১৬ জানুয়ারি পুলিশ-শিক্ষার্থী সহিংসতা চলাকালে স্প্লিন্টার লাগায় অসুস্থ রয়েছেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক  হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। 

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ অসুস্থ হওয়ার কারণে তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব প্রদান করা করা হয়ে।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ছুটিও চেয়েছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স