শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সিলেটের সকল উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে চান জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ০৬:০২:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটের সকল উপজেলার জনপ্রতিনিধি, সুশিল সমাজ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে মিলে মিশে জেলার সকল উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে চান নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মজিবর রহমান। তাই তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়ন হলরুমে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সুধিজনতের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগীতা চান।

আর বিশ্বনাথ থেকেই এর যাত্রা শুরু করবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানে পরিচালনায় ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।

উপজেলা কৃষি কর্মকর্তা কণক চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মাও. হাবিবুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক তজম্মুল আলী রাজু ও আব্বাছ হোসেন ইমরান।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা পরিষদ কম্পাউন্ট ঘুরে পরিদর্শন করেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স