ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস ও চান্দের গাড়ি সংঘর্ষে পায়েম নামে ১ জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে বাদশা গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন মারা যান।
গুরুতর আহতদের মাধবপুর, হবিগঞ্জ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত একজনের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি। ঘটনাস্থলে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করা হয়েছে।




মাধবপুর প্রতিনিধি



