শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস

  • প্রকাশের সময় : ০৬/০২/২০২২ ১০:৩১:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

দেশের অন্যত্র আংশিক মেঘলা থাকলেও চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে।

সারাদেশের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার আগামী ৭২ ঘণ্টার অথবা তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ ডিগ্রি, সিলেটে ১৫ ডিগ্রি, রাজশাহীতে ১১ দশমিক ৬, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার এবং ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ মিলিমিটার।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স