কবি ও সাহিত্যিক, আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি আতাউর রহমান আফতাবের ৬৩তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আছিরগঞ্জ গণপাঠাগার মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পাঠাগারের সিনিয়র সহসভাপতি ও গোলাপগঞ্জের রায়গড় দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক মোস্তফা কামাল ঝুনু ও শামীম আহমদ, কবি আমান উদ্দিন আমু, আছিরগঞ্জ গণপাঠাগারের সহ সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজারের দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং গ্রন্থাগারিক আসিফ।
অনুষ্ঠানে বক্তরা কবি আতাউর রহমান আফতাবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি প্লাবন সাহিত্য গোষ্ঠীর মাধ্যমে আছিরগঞ্জসহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলে সাহিত্য সংস্কৃতি চর্চার যে সুযোগ সৃষ্টি করেছিলেন তা এক কথায় অসাধারণ। তার বাউল বসতি, শতাব্দির সিড়ি, বৃষ্টি এলো নদীর জলে, চলো পিকনিক করিসহ আরও অনেক বই পাঠক প্রিয় হয়েছে।
তারা কবির দীর্ঘায়ু কামনা এবং সাহিত্য সাধনা আরও বেগবান হওয়ার এবং আরও বেশি পাঠকপ্রিয় বই কবিতা ছড়া ও প্রবন্ধ উপহার পাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে কেক কেটে কবির জন্মদিন উপযাপন এবং পাঠাগারের পক্ষ থেকে কবিকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।




প্রতিদিন ডেস্ক



