শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ইকবাল চৌধুরী স্মরণে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোকসভা

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২২ ১১:২৯:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মরণে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকাল ৫টায় গোলাপগঞ্জ আসিদ আলী মার্কেটস্থ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, দৈনিক আলোকিত সিলেটের যুগ্ম সম্পাদক ফয়সল আলম, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, বরায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরী। 

সভার শুরুতে সমিতির দপ্তর সম্পাদক খালেদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য কলামিষ্ট শান্ত দাস। 

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ, কার্য নির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাচ্চু, নির্বাহী সদস্য আনোয়ার হুমায়ুন, সমিতির সদস্য শিক্ষক জাহাঙ্গীর আলম সুহেল, ব্যবসায়ী নজরুল ইসলাম, সিলেটের তথ্য জকিগঞ্জ প্রতিনিধি রোম্মান আহমদ, চ্যানেল এস ক্যামেরা পার্সন পিয়াস পাল প্রমুখ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স