যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল অপরাজনীতির জবাব দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না।
আওয়ামী লীগ নেতা তবারক আলীর সভাপতিত্বে ও জেলা যুবলীগনেতা সিতার মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজি ফারুক আহমদ,জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,জেলা আওয়ামী লীগের সদস্য আবুহেনা মোহাম্মদ ফিরোজ আলী , বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধধারণ সম্পাদক ফারুক আহমদ,ফখরুল আহমদ মতছিন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস,বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব আলী,লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোহাজিদুল হক তুহিন,বশির আহমদ,মহব্বত আলী,পার্থ সারথী দাস পাপ্পুসহ নেতৃবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



