শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সিলেটে গ্রেফতারকৃত মোবাইল ছিনতাইকারী কারাগারে

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২২ ১০:১০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটে এক মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। তার নাম শামসুল ইসলাম (১৯)। তিনি সিলেট মহানগর পুলিশের জালালবাদ থানার উমাইরগাঁওয়ের আব্দুর রউফের ছেলে। 

আজ শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উমাইরগাঁও এলাকার স্বপন দেবনাথর বাড়ির সামনের কালভার্ট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লহরি দশঘর গ্রামের প্রণব দেবনাথের ছেলে পুলক দেবনাতের হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

পুলক স্বপন দেবনাথের আত্মীয়।  শামসুল মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলক চিৎকার চেচিমেচি শুরু করেন। তখন শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা তার সহযোগীতায় এগিয়ে আসেন এবং শামসুলকে আটক করেন। তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 পরে পুলক দেবনাথ তার বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন ( নং ৩/৫/২/২২)। এই মামলায় গ্রেফতার দেখিয়ে এবং ১৫ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন সিলেট


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স