শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে শ্রী-রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দিরের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০৫/০২/২০২২ ০৮:৩৩:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

‘শিবজ্ঞানে-জীবসেবা করো’ ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই বাণীর আলোকে সৃষ্টিকর্তার সান্নিধ্যে মানব সেবার বিকল্প নেই প্রতিপাদ্যে শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজী মহারাজের জন্মভূমি সিলেটের ওসমানীনগরে রামকৃষ্ণ সেবাশ্রমে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের নব নির্মিত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। সনাতন ধর্মালম্ভীদের দীর্ঘদিনের এই স্বপ্নের বাস্থবায়নকে ঘিরে উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে বিবেকানন্দ স্টাডি এ-ফিলনথ্রপিক সেন্টার নিউইয়র্ক (ইউএসএ)এর অর্থায়নে এলাকার অসহায় শীতার্থদের কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে সিলেট রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ উদ্ধোধক থেকে মঙ্গলারতি ও বেদমন্ত্র পাঠের মাধ্যমে মন্দিরের ফলক উন্মোচন ও বিগ্রহ স্থাপন করা হয়েছে।

উদ্বোধন পরবর্তী ভক্তিমূলক সঙ্গিতানুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে কে কোন ধর্ম বা বর্ণের তা বিবেচনা না করে প্রকৃত অসহায় মানুষের সেবা করে যাওয়াটাই সৃষ্টিকর্তার কৃপা লাভের উৎকৃষ্ট উপায়। জীবন প্রদীপ যখন নিভে যাবে,তখন ইহজগতের মঙ্গলজনক কাজগুলোই আমাদের পরবর্তী পথের কড়ি হবে। জন্মালেই আমরা সবাই মানুষ হয়ে উঠি না, মানুষ হতে হয় চৈতন্যের সম্প্রসারণে মানুষের পশুত্ব থেকে দেবত্বে উত্তরণের মাধ্যমে।

সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে হলে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। দেশ, সমাজ ও জাতির সার্বিক কল্যাণে নিরবচ্ছিন্ন ভাবে নিজ নিজ উদ্যোগে সবাইকে মানব সেবায় এগিয়ে আসার আহব্বান জানান তারা।

বক্তব্য রাখেন,সেবাশ্রমের উপদেষ্ঠা উৎপল দেব, মানিক লাল দত্ত,সভাপতি কান্তি ভূষণ ধর,সহ-সভাপতি ডা. অহিন্দ্র সূত্রধর, জনক চক্রবর্তী, সাধারণ সম্পাদক হিমাদ্রি লাল দত্ত পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক সুহৃদ দেব, কোষাধ্যক্ষ অসিত দেব, সদস্য সজল দেব, বাবুল দেব, রিংকু দেব, মুকুল তালুকদার,বাবুল দাশ, সঞ্জয় বৈশ্যসহ আরও অনেক।

সভায় উপজেলা ও জেলা সেবাশ্রমের সকল নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক বক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স