শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়ার গু'লিতে বাংলাদেশী নি'হত

  • প্রকাশের সময় : ১১/০৪/২০২৫ ০২:০৫:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
56

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার(১০ এপ্রিল)দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটে।


নিহত কুটই মিয়া(৫৫)সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্ল্যাহ'র ছেলে। 


জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২ এস-এর পাশ দিয়ে ৬/৭জনের একটি দল সুপারী আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে। দুপুরে সুপারী বস্তায় ভরার সময় খাসিয়ারা দেখে গুলি ছুড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুলির পর তার সঙ্গে থাকা বাকি ৫ /৬ জন দৌড়ে বাংলাদেশে চলে আসে।বিকালে খবর পেয়ে নিহত কুটই মিয়া আত্মীয়-স্বজন লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে কুটই মিয়ার মৃতদেহ শনাক্ত করেছে বলে জানা যায়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি