মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশ্বনাথে শ্রমিকলীগ নেতা মাছুমকে খুঁজছে পুলিশ

  • প্রকাশের সময় : ২২/০২/২০২৬ ১৭:১৩:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: শ্রমিক লীগ নেতা মাসুম।
Share
73

সিলেটের বিশ্বনাথে পলাতক শ্রমিকলীগ নেতা মাছুম হোসেনকে (৩৮) হন্যে হয়ে খুঁজছে থানা পুলিশ। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে।


দীর্ঘদিন ধরে তিনি স্বপরিবারে বিশ্বনাথ পৌর শহরের মোল্লারগাঁও রোডের বুরাইয়াসে বসবাস করে আসছেন।


গত ২০২৪ সালের ৬ অক্টোবর তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এই গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।


এর আগে ২০২৩ সালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট  ও আমলী ৩নং আদালতে তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও গ্রামের লোকমান মিয়ার মেয়ে ও আমরোজ আলীর স্ত্রী আফতেরা বিবি (৫১)।


তিনিও বিশ্বনাথ খাজাঞ্চি রোডের ‘সিলেট ক্লোজ’ ৩৮৬ নং বাসার বাসিন্দা। আর এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স