সিলেটে লিঙ্গ সমতা, শিশু অধিকার এবং নারী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩মার্চ) ইউসেপ সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে 'সোশ্যাল ইনক্লুশন এন্ড ইমপ্লয়মেন্ট' বিভাগের আয়োজনে লিঙ্গ সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসেপ সিলেট অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড ইমপ্লয়মেন্ট বিভাগের ইনচার্জ এমদাদুল হক।
আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুম মোল্লার সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিম সিরামিক্সের ব্যবস্থাপক মো.সাদেকুল আলম, ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানির সহকারী ব্যবস্থাপক ইমাদুল কবির, বনফুল ফুড প্রোডাক্টস সহকারী মহাব্যবস্থাপক পিপলু বড়ুয়া।
সংলাপে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইউসেপ বাংলাদেশের চলমান কার্যক্রম এবং লিঙ্গ সমতা, প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন এমদাদুল হক।
এসময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রতিনিধি, বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সমিতি এবং বিভিন্ন এনজিও ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা কর্মক্ষেত্রে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিশু অধিকার রক্ষা এবং সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাসিক স্বাস্থ্য নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারীদের সক্রিয় আলোচনা ও স্বতঃস্ফূর্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।




প্রতিদিন ডেস্ক



